বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রফিক উল্লাহর রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজী আ. সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজী হারুন, হাজী আলম, হাজী গিয়াসউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, ইসমাইল হোসেন ও সাইফুল ইসলামসহ মিজমিজি হাজী আ. সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্ররা।
মিলাদ ও দোয়ার পূর্বে ইকবাল হোসেন বলেন, “আপনারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু ভাইয়ের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রফিক উল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

