নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলমকে দল থেকে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (৩০ জুন) জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক স্বার্থ রক্ষার লক্ষ্যে কোহিনূর আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

