সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও প্রথম সাময়িক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের পশ্চিম ইসমাইলপুরস্থ বিদ্যালয় ক্যাম্পাসে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে এ মতবিনিময় সভা এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলী আকবর খানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক, ইনচার্জ, প্রাথমিক ও মাধ্যমিক শাখার সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় প্রধান আলোচকের বক্তব্যে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “অভিভাবকদের সন্তানদের আদর-সোহাগ করতে হবে, আবার শাসনের চাবুকও হাতে রাখতে হবে। যদি সন্তানকে ভালো মানুষ করতে চান, তাহলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, “যে পরিবারের অভিভাবকের হাতে শাসনের চাবুক নেই, সে পরিবারের সন্তান ভালো হতে পারে না। তাই বাবা-মাকে সন্তানদের প্রতি আরও বেশি খেয়াল রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বাবা-মায়ের দায়িত্ব অনেক বেশি। আপনার সন্তান সকাল-বিকাল লেখাপড়া করছে কি না, সন্ধ্যার পর কতক্ষণ পড়াশোনা করছে—এসব দেখভালের দায়িত্বও অভিভাবকদের।

