ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু ফেসবুক পোস্টে বলেছেন, আমরা ডান-বাম বুঝি না, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জনগণের স্বার্থে ফুটপাত হকারমুক্ত রাখা হবেই। কোনো মিছিল ও মিটিংয়ে কাজ হবে না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনগণকে ওয়াদা করেছে যে, ফুটপাত হকারমুক্ত করার জন্য হকারদের উচ্ছেদ করা হয়েছে তা বলবৎ থাকবেই।
তিনি আরও বলেন, তবে যে সকল হকার আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জনগণের স্বার্থে ফুটপাতে বসবে না, তাদেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলার ভোটারদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে পুনর্বাসন করা হবে। কিন্তু কোনো উল্টো-পাল্টা করলে কোনো কাজ হবে না এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তা প্রতিহত করা হবে ও শক্ত হাতে দমন করা হবে।
তিনি বলেন, আশা করি, যারা হকারমুক্ত আন্দোলনে যে সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা দিয়েছেন, তারা পেছনে গিয়ে কোনো নাটক করবে না ও কোনো ষড়যন্ত্রে জড়িত হবেন না। হকার নিয়ে কোন রাজনীতি করবেন না।
নারায়ণগঞ্জে শহরের হকার নিয়ে রাজনীতি করবেন না– টিপু
Leave a Comment

