ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত জুস কারাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস শিশু খাদ্য জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জে র্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি ফুড কোম্পানি থেকে বিপুল পরিমাণ নকল জুস শিশু খাদ্য জব্দ করা হয়েছে।
র্যাব-১১ অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস জব্দ করা হয়। এ সব পণ্য বিভিন্ন ধরনের রং ও কেমিকেল দিয়ে তৈরি হচ্ছিল। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-১১।
ভোক্তা অধিকার অধিদপ্তর সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান , বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে লাবনী ফুড প্রোডাক্ট কোম্পানী দীর্ঘদিন ধরে শিশুখাদ্য, জুস, লিচুসহ বিভিন্ন মুখোরচক খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপনন করে আসছিলো। এসব শিশু খাদ্য মানব দেহের জন্য ক্ষতিকর।

