ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্মরত হিসাব সহকারী কাম ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলামকে নিজের ভাড়া বাসায় পরকীয়া প্রেমিকার সাথে আটক করেছেন তারই স্ত্রী সখিনা খাতুন।শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে পৌর শহরের সবুজপাড়া এলাকায় এক ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। সেই বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন সাইফুল ইসলাম।
পরকীয়া প্রেমিকা যুথি বেগম মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর কিশোরী ক্লাব প্রকল্পে দেবীগঞ্জ উপজেলায় আবৃত্তি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বোর্ডিং পাড়া এলাকার মোশারফের স্ত্রী।
সখিনা বেগম জানায়, সাইফুল ও সখিনা দম্পতির দুই সন্তান রয়েছে। যুথির সাথে পরকীয়ায় জড়ানোর পর থেকেই সখিনাকে প্রায়ই মারধর করতেন সাইফুল। শনিবার বিকেলে সাইফুল যুথিকে তার ভাড়া বাসায় ডেকে আনেন। যুথি আসার পর সাইফুল তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই সময় সখিনাকে জোর করে ঘরের বাইরে বের করে দিলে সখিনা দরজায় তালা লাগিয়ে দিয়ে থানায় চলে যান।
সখিনা থানায় গিয়ে দেবীগঞ্জ থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুল ও যুথিকে তাদের হেফাজতে থানায় নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ আসতে দেরী করলে সাইফুল-যুথিকে স্থানীয় নারী-পুরুষরা গণপিটুনি দিতেন।
এইদিকে থানায় আনার পর যুথি জানান, এত কিছু হওয়ার পর তিনি আর সংসারে ফিরে যেতে পারবেন না। সাইফুলকে তিনি বিয়ে করতে চান। সাইফুলও এই সময় তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে যুথিকে বিয়ে করবেন বলে জানান।
এই ঘটনায় সখিনা বেগম বাদী হয়ে সাইফুল ও যুথিকে আসামী করে শনিবার রাতে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন।

