ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়নগঞ্জের প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহির আহমেদ সোহেল এবং তার বন্ধু মহলের উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ই জানুয়ারি)বাদ জোহর নগরীর মিশনপাড়ায় বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল এর নির্বচনী কার্যালয়ে এ মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, আপনারা জানেন গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার দীর্ঘদিন অসুস্থতা থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, আপোশহীন ও সাহসী দেশনেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যাক্তি জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনাকে ধারণ করেও বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি।
তিনি নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও দৃঢ়প্রতিজ্ঞ। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আমাদের মাঝেচিরদিন বেঁচে থাকবে। তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি, আরাফাতা রহমান কোকোর আত্নার শান্দি কামনা করি এবং তারেক রহমান সহ তার পরিবারের সকল সেদস্যদের জন্য সকলের নিকট দোয়ার দরথাস্ত রইলো।
এসময় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মোঃ রফিক, মোঃ ফিরোজ, লিখু ও মোজাম্মেল হক সহ প্রমূখ।

