ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তিনবারের সাবেক প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বন্ধু মহলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৩ জানুয়ারি ) শনিবার নগরীর চাষাড়া আল-জয়নাল মার্কেটে বন্ধু মহলের যুবদল নেতা মোঃ শহীদ,সোহেল ব্যাপারী, পলাশ প্রধান, আল-আমিন, বাদশা, মোঃ সাজু,দিদার, জীবন, আরিফের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শাখাওয়াত হোসেন খান, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও শহর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আনোয়ার প্রধান প্রমূখ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়। আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।দোয়া শেষে গরিব ওদুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

