ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নিজের জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে মনোনয়ন হারালেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক তালিকায় মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান মাসুদ।
গত (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় মডেল গ্রুপের মালিক শিল্পপতি মাসুদুজামান মাসুদ কে।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ ব্যাপক ভাবে নির্বাচনি প্রচার-প্রচারনা শুরু করেন। কিন্ত গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দিয়েছেন।
মাসুদুজ্জামান বলেন, আপনাদের অনেকেরই মন ভেঁঙে যাবে। আমি আসলে নির্বাচন করবো না, আমি উদ্বিগ্ন। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি জানি, এটা কী পরিমাণ কষ্ট আপনাদের জন্য আশার জায়গা ছিলো, আশাহত হতে হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরও বলেন, আমাকে ক্ষমা করে দিয়েন। একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো। আমি জানি, কি কাজ করতে যাচ্ছি। এটা অনেকেরই কাছে তীরে এসে ফিরে যাওয়ার মতো অবস্থা। আমার কাছেও এটা মনে হচ্ছে। অনেকেরই বুক ফেটে যাচ্ছে। আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার পরিবারকে সময় দিতে পারি না। অনেক রাত হয়ে যায় কিন্তু নির্বাচনের কারণে আমি যেতে পারি না। আমার পরিবার চাচ্ছে না। আমার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং ভীত। এর বাহিরেও কিছু নিরাপত্তা ইস্যু আছে। এটা বিশদ বর্ণনা দেওয়ার মতো নয়। পরিবেশটাই নেতিবাচক। সবকিছু বিবেচনা করে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।
তিন দিন পর গত (১৯ ডিসেম্বর) শুকবার বিকেলে মাসুদুজ্জামান আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। নেতা-কর্মী ও সমর্থকদের চাপের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানান।
উল্লেখ্য গত (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান বিএনপির গুলশান কার্যালয় থেকে এসে নিজেকে বিএনপির প্রার্থী ঘোষনা দেন।
গত( ২৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিন বারের সংসদ সদ্য আলহাজ্ব আবুল কালাম দলীয় মনোনয়ন নিয়ে এসে নিজেকে দলের প্রার্থী ঘোষণা করনে । তবে এখনো বিএনপির হাইকমান্ড থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত কোন প্রার্থী ঘোষনা করা হয়নি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্শীষ নেতাদের সাথে আলাপ করলে, তারা বলেন মাসুদুজ্জামান মাসুদ বিএনপির প্রার্থী ছিলেন কি কারনে তিনি নিজের জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে বড় ধরনের ভূল করে ফেলেছেন যেটা দলের হাই কমান্ড মেনে নিতে পারেনি।তবে এখনো কোন চুড়ান্ত প্রার্থী আমরা পাইনি। আসা করি দুই দিনের মধ্যে চুড়ান্ত প্রার্থী ঘোষনা করবে দলের হাই কমান্ড ।

