By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শীতে কেন ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে? লক্ষণ ও করণীয় কী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

শীতে কেন ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে? লক্ষণ ও করণীয় কী

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৪, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শীতের আমেজ বয়ে চলছে। এ সময় ঋতুগত বৈশিষ্ট্যের কারণে ঠান্ডা আবহাওয়া বয়ে বেড়ায়। ফলে ত্বকের যেমন সমস্যা হয়, তেমনই ঠান্ডা লাগার ভয় থাকে। আবার কেউ কেউ ঠিকমত শরীরের যত্ন নিয়ে উপভোগ করেন এই শীতকে।

শীত কারও কারও কাছে উপভোগ্য হলেও, স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে সময়টি স্নায়বিক ও হৃদরোগের সমস্যায় বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ব্রেন স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আর বয়স্ক ও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি অধিকতর থাকে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক-

রক্তনালীর সংকোচন:
শীতে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য শরীর তার তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে। এ কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়। রক্তনালী সরু হওয়ার জন্য রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং রক্তচাপ দ্রুত বেড়ে যায়। অতিরিক্ত চাপের জন্য মস্তিষ্কের সরু ধমনী ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা রক্ত জমাট বাঁধতে থাকে।

রক্তের ঘনত্ব বৃদ্ধি:
ঠান্ডা আবহাওয়ার জন্য মানুষের রক্ত খানিকটা ঘন বা চটচটে হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রক্তের ‘সান্দ্রতা’ বৃদ্ধি বলা হয়। রক্ত ঘন হলে ধমনীর ভেতর ক্লট বা চাকা সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। যা মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা প্রয়োগ করে স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে তুলে।

শারীরিক পরিশ্রমের অভাব:
শীতে অলসতা বা ঠান্ডার জন্য মানুষের শারীরিক পরিশ্রম এবং ব্যায়ামের মাত্রা হ্রাস পায়। এ কারণে শরীরের বিপাকীয় হার কমে এবং রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা হ্রাস পেতে পারে, যা পরোক্ষভাবে স্ট্রোক হওয়ার জন্য দায়ী।

ডিহাইড্রেশন বা পানিশূন্যতা:
শীতে তৃষ্ণা কম পাওয়ার জন্য স্বাভাবিকভাবেই অনেকেই কম পরিমাণ পানি পান করেন। এতে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ফলে রক্ত আরও ঘন হয় এবং রক্তচাপের ভারসাম্য বিঘ্নিত হয়ে থাকে।

লবণের ব্যবহার বাড়ানো:
শীতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খাওয়া হয়। সেসব রকমারি মুখরোচক খাবারে লবণের ব্যবহার বেশি করা হয়। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখে এবং রক্তচাপ বৃদ্ধি করে। যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

স্ট্রোকের লক্ষণ:
স্ট্রোকের ঝুঁকি কমাতে লক্ষণগুলো শনাক্ত করা জরুরি। এ ক্ষেত্রে চিকিৎসকরা FAST-পদ্ধতি মনে রাখার পরামর্শ দিয়ে থাকেন।

F (Face): মুখ একদিকে বেঁকে যাওয়া বা হাসতে চাইলে অসামঞ্জস্য দেখা দিতে পারে।
A (Arms): হাত অবশ হবে বা উপরে তুলতে গেলে সমস্যা হবে।
S (Speech): কথা বললে তা জড়িয়ে যাওয়া বা স্পষ্ট করে কথা বলতে পারবে না।
T (Time): এসব সমস্যা দেখা দিলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে এবং পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে।

সুরক্ষার উপায়:

পর্যাপ্ত উষ্ণতা: শীতে শরীরকে সবসময় গরম রাখতে হবে। এ জন্য মোটা কাপড় ব্যবহার করতে হবে। বিশেষ করে মাথা ও কান ঢেকে রাখুন।
রক্তচাপ নিয়ন্ত্রণ: নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন।
হালকা ব্যায়াম: ঘরের ভেতরে অবস্থান করেই কিছু হালকা যোগব্যায়াম করা যায়। সেসব নিয়মিত চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি হাঁটাহাঁটি করতে হবে।
সঠিক খাদ্যাভ্যাস: খাবারে অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার গ্রহণ এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং খাদ্যতালিকায় নজর রাখতে হবে।

ক্যানসারের যেসব আগাম সংকেত জানলে জীবন বাঁচানো সম্ভব
ডায়াবেটিস রোগীদের জন্য ‘বিষ’ রাতের এই সব খাবার! ডিনারে কী খেলেই বাড়ে সুগার লেভেল?
ইফতারে মুড়িমাখা কতটা স্বাস্থ্যকর
চাল ধোয়া পানি কি সত্যিই চুল লম্বা করতে সাহায্য করে
খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন? চমকপ্রদ উপকারিতা নিয়ে যা বলছেন চিকিৎসকরা
Share This Article
Facebook Email Print
সোমবার, এপ্রি ১৩, ২০২৬

সর্বশেষ

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে ডারউইন ও ম্যাকাইয়ে টেস্ট খেলবে বাংলাদেশ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
“কমিউনিস্ট নেতা কমরেড সুজয় রায় চৌধুরী বিকু’র নেতৃবৃন্দেল ফুলেল শ্রদ্ধা”
জানুয়ারি ৪, ২০২৬
সোনারগাঁওয়ে আলহাজ্ব গোলাম মসিহের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া
জানুয়ারি ২৮, ২০২৬
জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি
জানুয়ারি ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কে ?
ডিসেম্বর ২৬, ২০২৫
একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জানুয়ারি ৫, ২০২৬
কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
মার্চ ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বুবলীর ভালোবাসার শুভেচ্ছা, রইল নতুন ১০টি ছবি
মব সহিংসতা নিয়ন্ত্রণে  আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে
আলোচিত হারুন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
সৌদি আরবে সব মার্কিন মিশন বন্ধ ঘোষণা!
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?