By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • সপ্তাহের আলোচিত সংবাদ
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • জাতীয়
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
About Us
We influence 20 million users and is the number one business and technology news network on the planet.
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • সপ্তাহের আলোচিত সংবাদ
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ওটিটিতে আলোচিত সেই সিনেমা, আরও যা দেখবেন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শো দ্য হাউসমেইডধরন: সিনেমাস্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিওদিনক্ষণ: চলমানদ্য হাউসমেইড প্রেক্ষাগৃহে…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 7, 2026
সপ্তাহের আলোচিত সংবাদ

যে আসন পুরো দেশের আয়না

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তিনি থাকেন গাজীপুর সদরে। রোজ কাজে যান রাজধানীর একটি পোশাক কারখানায়, ভোটারও গুলশান-১ আসনের। তবে ভোটের এই মৌসুমে তাঁর মনটা পড়ে আছে দেশের উত্তরে তিস্তাপারে নিজের…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 7, 2026
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ টানা দুই দফায় মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 7, 2026
সপ্তাহের আলোচিত সংবাদ

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হাদী হত্যার বিচারের দাবিতে করা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 7, 2026
সপ্তাহের আলোচিত সংবাদ

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘‘জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসুচি ঘিরে রাজধানীতে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে শুক্রবার বিকাল থেকেই উত্তাল ছিল শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা। বিকালে প্রথম দফা সংঘর্ষের পর সন্ধ্যায় নেতাকর্মীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়।শুক্রবার প্রথমে জুমার নামাজের পর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ধারাবাহিক সংঘর্ষে পুরো শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে শুক্রবার সকালে প্রথমে ইন্টার-কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন থেকে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টার-কন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। এই হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ বিপ্লব উদ্যানে বিক্ষোভ কর্মসূচি পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টার-কন্টিনেন্টাল মোড়ে পৌঁছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্পিøন্টারের আঘাতে  কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ১০-১৫ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারকেও আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরও অনেকেই এসেছেন। তবে কেউ গুলিবিদ্ধ নয়। সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখপাত্র হত্যার বিচারের পাশাপাশি আজকের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে অবস্থান করলেও  শুক্রবার তাদের হটিয়ে দেওয়ার পর অবস্থান নেয় বাংলামোটরে। পরে এখানেও সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এভাবেই শুক্রবার দিনভর উত্তেজনা ও আতঙ্কের মাঝ দিয়ে কেটেছে ওই এলাকা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়াা ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টার-কন্টিনেন্টালের সামনেও একদল মানুষ অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে শ্লোগান দেন। তারা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করেন। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ‘ভ্যান র‌্যালি’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-৮ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। পুলিশ বিকেল থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। শাহবাগে দ্বিতীয় দফা সংঘর্ষ, আহত ৫০ ॥ রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সরাতে গেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’ আহতদের মধ্যে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম দফার সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, তাদের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও শান্তা আক্তারকে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়। পোস্টে আপাতত বড় জমায়েত না করে আহতদের চিকিৎসার দিকে নজর দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। তবে আহতদের চিকিৎসা দিয়ে আবারও রাজপথে আসার কথাও জানান তারা। এর আগে জুমার নামাজের পর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দিনের এই ধারাবাহিক সংঘর্ষে পুরো শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শাহবাগে অবরোধ, যান চলাচল বন্ধ ॥ রাজধানীর ইন্টার-কন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।  সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, ইন্টার-কন্টিনেন্টাল মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়ে ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বাংলামোটরের ফুটওভার ব্রিজ ও আশপাশের ভবনের ছাদে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয়। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল শুরু হলেও শাহবাগ অবরোধের ফলে যান চলাচল আবারও বন্ধ হয়ে যায়। ইনকিলাব মঞ্চ এই হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাখার কথা বলেছে।

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 7, 2026
বিনোদন

নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে অভিনয় করে আলোচনায় এসেছেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে এই তারকা সংগীতশিল্পীর। এবার নেটফ্লিক্সের…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 7, 2026
আন্তর্জাতিক

প্রাথমিকের শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত, ফলের অপেক্ষায় চাকরিপ্রার্থী

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হয়েছে। ৩ ফেব্রুয়ারি জেলাপর্যায়ে এই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এখন সারা দেশের ৬৯ হাজার ২৬৫ জন…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 6, 2026
আন্তর্জাতিক

গণমাধ্যমে ‘ভয়ানক’ খবর প্রকাশ নিয়ে এপস্টেইনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যৌনকর্মের জন্য নারীদের পাচারের অভিযোগ নিয়ে নিজের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘নোংরা’ উল্লেখ করে নোয়াম চমস্কির কাছে পরামর্শ চেয়েছিলেন জেফরি এপস্টেইন। নতুন প্রকাশিত নথি থেকে এমন…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 6, 2026
আন্তর্জাতিক

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়,…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 6, 2026
আন্তর্জাতিক

ট্রাম্পকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পোল্যান্ডের পার্লামেন্ট স্পিকার ভ্লোঝিমিয়েশ চারঝাস্তির সঙ্গে যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ওয়ারশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম রোজ। চারঝাস্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করেছেন—এমন অভিযোগ এনে…

Dailynarayanganj24
Dailynarayanganj24
February 6, 2026
1 2 … 521 522 523 524 525 … 703 704
Thursday, Oct 22, 2026

সর্বশেষ

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮
October 22, 2026
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
October 22, 2026
গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
October 22, 2026
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস
October 22, 2026
নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় নিলেন দেবী দুর্গা
October 21, 2026
এবারের দুর্গোৎসব অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: বিভাগীয় কমিশনার
October 21, 2026
দুর্গোৎসবের নিরাপত্তায় প্রশাসন ও সিটি করপোরেশন সতর্ক: সাখাওয়াত
October 21, 2026

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসদরস্বাস্থ্য

মানবসেবা অব্যাহত রেখেছেন – আবু জাফর বাবুল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
November 29, 2025
আইভীর সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা বিভার
নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণের হাওয়া
এনটিআরসিএর ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান পদে আবেদন করবেন যেভাবে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?