নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড, নিজ নির্বাচনী এলাকার জনদুর্ভোগ ও অনিয়ম-দুর্নীতি কমাতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, শহর ও বন্দর এলাকার জনদুর্ভোগের কথা আমি জানি। এবং রাস্তাঘাটের ভাঙাচোরা অবস্থা, যানজটের মতো দুর্ভোগ ও দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করতে সুষ্ঠু পরিকল্পনার মধ্য সম্মিলিতভাবে সমাধান করবেন।
বৃহস্পতিবার (২২শেজানুয়ারি) নগরীর ১৮ নং-ওয়ার্ডের শহিদনগরে গণসংযোগকালে এসব কথা বলেন। আনুষ্ঠানিকভাবে এ এলাকা থেকেই প্রচারণা শুরু করেন এড,আবুল কালাম।
তিনি বলেন, সদর-বন্দরের জনসাধারণ কে নিয়ে যানজটের যে দুর্ভোগ রয়েছে, দুর্নীতির যে অভিযোগ রয়েছে, এগুলো একটি বৃহৎ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সম্মিলিত ভাবে সমাধানের চেষ্টা করবো,
দল থেকে আসনটিতে আবারও মনোনীত করায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন, স্থানীয় জনগণ তার সঙ্গে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিয়েছেন। মহল্লা-মহল্লায় লোকজন শামিল হচ্ছেন।
জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পেছনে বিগত ১৭ বছরের বিরুদ্ধমত দমনের শোষণ-নিপীড়নের পর মুক্তির আবেগ বলেও মন্তব্য করেন বিএনপির এ প্রার্থী ।সাধারণ জণগণ এতখানি আবেগঘন হয়ে গেছে যে, তাদের উচ্ছ্বাস ধরে রাখার মতো নয়। এ গণজোয়ার সৃষ্টি হওয়ার পেছনে জনগণের ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান ।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে ভালোবাসতেন উল্লেখ করে আবুল কালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলকে যেভাবে সৃষ্টি করেছে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিগত দিনে নেতা-কর্মীরা যেভাবে লড়াই সংগ্রাম করেছে, একইভাবে তার সঙ্গে প্রচারণায় নেমেছে স্থানীয় নেতা-কর্মীরা।
তিনি ভোট প্রার্থনা করে বলেন, জনসাধারণের নাগরিক আধিকার, গণতান্ত্রিক আধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করি। এবং আশা করি সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশে একটা সুন্দর নির্বাচনী রায়ের মাধ্যমে আমরা আবার জনগণের সেবায় নিয়োজিত হতে সক্ষম হবো।
অপরদিকে তিনি বিকেলে নগরীর ১৭ নং-ওয়ার্ডের গণসংযোগ করেন বিএনপির এ প্রার্থী, এসময় নয়াপাড়া এলাকা থেকে প্রচারণা শুরু করে পাইকপাড়া হয়ে বাবুরাইল মোড়ে এসে গণসংযোগ শেষ করেন এড,আবুল কালাম।
প্রথম দিনের গণসংযোগে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড,সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু, যুগ্ন আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান, হিরা সরদার আল- আরিফ, শামীম হোসেন, মনির হোসেন, মোঃ মাসুদ, যুবনেতা দর্পন প্রধান, সহ প্রমূখ

