ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি……….. রাজিউন)।
(২৫ শে ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল র্দীঘ অসুস্থ ছিলেন।
গত ৫ আগষ্টের পর থেকে কিছু দিন আত্মগোপনে থাকলেও অসুস্থ অবস্থায় বাসায় ফিরে আসেন। চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এ কে এম শামীম ওসমানের আস্থা ভাজন হিসেবে পরিচিত ছিল। গোটা ফতুল্লা থানা আওয়ামীলীগের রাজনীতি তার নিয়ন্ত্রনে ছিল। গত ৫ আগষ্টের পর শামীম ওসমান পুরো পরিবার সহ পালিয়ে গেলেও অসুস্থার কারনে সাইফুল্লাহ বাদল দেশেই আত্মগোপনে ছিলেন।

