ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কিমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইঁয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আবদু, মোহাম্মদ উল্লাহ লিটন, পৌর বিএনপির সাধারন সম্পাদক সালাউদ্দিন ডালিম এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

