ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ''মানব সেবাই হলো সবচাইতে উত্তম ও মহত কাজ ''এই শ্লোগান কে সামনে রেখে হতদরিদ্র সাধারণ মানুষ ও শিশুদের ফ্রি- মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা এবং বিনা মূল্যে ঔষধ বিতরন অব্যাহত রেখেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল ।
শুক্রবার (১২ ডিসেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর উপজেলার বন্দর ইউনিয়নে মিরকুন্ডির বিবিজোড়া এলাকার পরেশ সাধু’র আশ্রমে আবু জাফর আহম্মেদ বাবুলের আয়োজনে চিকিৎসা সেবার এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এসময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন চিকিৎসক সঞ্জিত কুমার দাস (চেয়ারম্যান অব মেডিকেয়ার সোসাইটি)
চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা জানান, (প্রাইম গ্রুপের চেয়ারম্যান)–আবু জাফর আহম্মেদ বাবুল সাহেব মনোনয়ন প্রত্যাশী হয়েছিলেন, কিন্তু দল তাকে প্রাথমীক তালিকায় না রাখায়, তিনি হোতাশ না হয়েও আমাদের মতো হতদরিদ্র এ মানুষ গুলোকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে চলেছেন, এটা হলো নেকীর কাজ।
তারা আরও বলেন বাবুল সাহেব আমাদের মতো দরিদ্র মানুষদের যে ভাবে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধের ব্যবস্থা করেছেন এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান আল্লাহ পাক যেনো উনার মতো মানুষের মনের আশা পূরন করেন। আজকে আমরা ২টি গ্রামের শতাধীক মানুষ প্রতি শুক্রবার সেবা পাচ্ছি, এটা যেনো উনি চালু রাখেন এ দোয়া করি।

