ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোরঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন বিতরণ, খতম ও দোয়া।
(ডিসেম্বর ৯) মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর এলাকায় জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন বিতরণ, কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার সভাপতি নাজির সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাশীপুর এলাকার সর্বস্তরের জনগণ। দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য।

