ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আইসিএবি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলামের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলীল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
সম্মেলনে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের নিয়মিত তারবিয়াত, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

