নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি গাজীপুর জেলায় বদলি হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নারায়ণগঞ্জে নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জিয়াউদ্দীন খান।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে টিআই মুহাম্মদ আব্দুল করিম দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালীন কর্মকাণ্ডের জন্য অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা ও বিদায়ী সম্মাননা জানানো হয়।
এ সময় তাঁর নতুন কর্মস্থল গাজীপুরে উত্তরোত্তর সাফল্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন জেলা পুলিশের কর্মকর্তারা।
অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে নতুন টিআই (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন মো. জিয়াউদ্দীন খান। এর আগে তিনি সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। বদলির আদেশে তিনি নারায়ণগঞ্জে যোগদান করেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।
বিদায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

