পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে জশনে জুলুস ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জালকুড়ি বাসস্ট্যান্ড, কইড়তলা, নাইনন্তার পাড়া, তালতলা, মাদবর বাজার, আমতলা ও উত্তরপাড়া হয়ে জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ শাকির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসেন ও আলহাজ আক্কাস আলী, যুগ্ম সম্পাদক আলহাজ বিল্লাল সাউদ ও আলহাজ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি বেলাল আহম্মদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপদেষ্টা আলহাজ নেকবর আলী, আলহাজ হাকিম নুরুল ইসলাম, মুনছুর আহম্মদ, লাল মিয়া, মফিজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মিলাদ সম্পাদক বশির আহম্মদ, সহ-মিলাদ সম্পাদক আবুল কালাম, সহ-নেদায়ে ইসলাম সংগঠনের সদস্য এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ আশেকী।
অনুষ্ঠানে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “নবীর প্রেম শুধু মুখে নয়, আমরা তা আমাদের বুকে ধারণ করতে চাই। নবীজির প্রেম, মোহাব্বত ও আদর্শকে ধারণ করে জীবন গড়তে চাই।

