নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় শাহাদাত হোসেন সুমনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন দক্ষিণ লক্ষণখোলা এলাকার মো. শাহাদাত হোসেন সুমন (২৫) এবং নবীগঞ্জ (নুরবাগ) এলাকার সোহেল ওরফে গাজী (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

