নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক ওরফে টিক্কাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শৈলকুঁইড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক টিক্কা দাপা শৈলকুঁইড়া এলাকার বাসিন্দা এবং গোলাপ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের অনুসারী হিসেবে পরিচিত।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভাষ্য, আব্দুর রাজ্জাক টিক্কার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

