জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ নম্বর ঝালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, শিক্ষানুরাগী রাকিবুল দেওয়ান, বিদ্যালয়ের পিটিএর সহ-সভাপতি পিয়ার হোসেন, বিদ্যুৎসাহী সদস্য রাজু আহমেদ, সদস্য হযরত আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছের পরিচর্যা করার জন্য উৎসাহিত করেন।

