জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।
এবারের পদকে নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (সোনারগাঁও), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং শ্রেষ্ঠ কাব শিশু বিভাগে গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সবুজায়নের অংশ হিসেবে জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে অন্তত তিনটি করে বৃক্ষরোপণ করা হয়।

