বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। দুর্গত এলাকায় প্রশাসনকে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

