জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর আমীর ও জামায়াত-সমর্থিত নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকা উচিত।
সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ আয়োজন। সুযোগ পেলে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক সমশের আলী, মহানগর জামায়াত নেতা মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি আব্দুর রহিম।
মেডিকেল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেন। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

