নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান।
কলাগাছিয়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসার পাশাপাশি তিনি মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়ন করছেন।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে আরও আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

