ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
রোববার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচারণা চালানোর কারণে মোহাম্মদ দুলালকে বহিষ্কার করা হয়েছিল। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই (গত ৪ ফেব্রুয়ারি) তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী দীপু ভূঁইয়াকে সমর্থন দেন।
এ প্রেক্ষাপটে মোহাম্মদ দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

