নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ফাজিল মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে অসুস্থ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

