শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। শিউলির সুবাস, শারদীয় স্নিগ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আনন্দ, শান্তি ও সৌহার্দ্যে মুখরিত হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় জেলা প্রশাসক বলেন, শুভ শক্তির অনুপ্রেরণা ও মানবতার মহিমায় প্রতিটি হৃদয় আনন্দ, শান্তি ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক। শারদীয় উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও সম্প্রীতির বার্তা।
তিনি নারায়ণগঞ্জের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. রায়হান কবির
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ।

