অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে ৭ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি তাই হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর।
ব্রিসবেনে এই ম্যাচেও টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা।
বাংলাদেশের একাদশ
মুর্শিদা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, দিশা বিশ্বাস, হাবিবা ইসলাম, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়ার একাদশ
জর্জিয়া ভল, বেথ মুনি (উইকেটকিপার), এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, তাহলিয়া ম্যাকগ্রা (অধিনায়ক), অ্যাশ গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম, নিকোলা ক্যারি, কিম গার্থ, অ্যালানা কিং, মেগান শাট।

