সাংবাদিক জাহাঙ্গীর আলম জনির সহধর্মিণী মরহুমা আফসানা আলম শীলার ৪র্থ মৃত্যুবার্ষিকী এবং আল-আমিন নগর সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কে.এম. মাজহারুল ইসলাম জোসেফের মাতা মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাদ জোহর আল-আমিন নগর সমাজ কল্যাণ পরিষদে আফসানা আলম শীলা ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আফসানা আলম শীলা ফাউন্ডেশনের সভাপতি এ. কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আমিন নগর জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলী হোসেন হাওলাদার, উপদেষ্টা ইসমাইল সরদার, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সাধারণ সম্পাদক আল আরিফ, আল-আমিন নগর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, সহসভাপতি আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ হোসেন শিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার, সহসভাপতি সখী আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, মৌসুমী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আল-আমিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব সাইদুর রহমান হাতিমি। পরে মরহুমা আফসানা আলম শীলা ও মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

