নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাষাঢ়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

