‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে।
সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিকদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় সামাজিক বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, নার্সারি মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

