বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ১১টি স্থানে মোট ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রত্যেককে বিতরণ করা গাছের চারার যথাযথ পরিচর্যা করে সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

