ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চারবারের সংসদ সদস্য আবুল কালামের কন্যা।
৪ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা প্রজ্ঞাপনে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন গঠিত কমিটি আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে।
অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবেও কর্মরত।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি দীর্ঘ সময় ধরে ওই পদে দায়িত্ব পালন করেন।

