ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ থেকে শুরু পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবে ৮টি দল। সে কারণেই পিসিবির পক্ষ থেকে এটিকে ইতিহাসের সবচেয়ে বড় পিএসএল বলে দাবি করা হচ্ছে। এবার পিএসএলে বাংলাদেশের প্রতিনিধি থাকছেন ছয়জন। বাংলাদেশি সমর্থকদের আগ্রহও স্বাভাবিকভাবে তাই বেশি। বাংলাদেশি ক্রিকেটাররা কে কোন দলে খেলছেন? কার খেলা কবে, কখন?
পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার দেখা যাবে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। এই ছয় ক্রিকেটার খেলবেন তিনটি দলের হয়ে। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন। পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসানকে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিনেছে নতুন দল রাওয়ালপিন্ডি।
তবে তাঁদের কেউই পিএসএলের পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র পাননি। ২৬ মার্চ শুরু হয়ে আগামী ৩ মে পর্যন্ত হবে পিএসএল।
আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টুয়েন্টি ম্যাচ। জানা গেছে, ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ থাকায় এই সংস্করণে সম্ভাব্য সেরা দলটাই খেলাবে বাংলাদেশ।
এ জন্য মোস্তাফিজকে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল প্রথম ধাপে এনওসি দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজ খেলে আবার ২৪ এপ্রিল পিএসএলে যাবেন তিনি। এ ছাড়া তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আর শুধু টি-টুয়েন্টি দলে থাকা পারভেজ তা পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত।
মোস্তাফিজুর ও পারভেজের লাহোরের ম্যাচ
| বিপক্ষ | ভেন্যু | বাংলাদেশ সময় | |
|---|---|---|---|
| ২৬ মার্চ | হায়দরাবাদ | লাহোর | রাত ৮টা |
| ২৯ মার্চ | করাচি | লাহোর | রাত ৮টা |
| ৩ এপ্রিল | মুলতান | লাহোর | রাত ৮টা |
| ৯ এপ্রিল | ইসলামাবাদ | করাচি | বেলা ৩–৩০ মি. |
| ১১ এপ্রিল | পেশোয়ার | করাচি | বেলা ৩–৩০ মি. |
| ১৭ এপ্রিল | কোয়েটা | করাচি | রাত ৮টা |
| ১৮ এপ্রিল | রাওয়ালপিন্ডি | করাচি | রাত ৮টা |
| ২১ এপ্রিল | কোয়েটা | লাহোর | বেলা ৩–৩০ মি. |
| ২৩ এপ্রিল | করাচি | লাহোর | রাত ৮টা |
| ২৫ এপ্রিল | পেশোয়ার | লাহোর | রাত ৮টা |
নাহিদ, শরীফুল ও তানজিদের পেশোয়ারের সূচি
| বিপক্ষ | ভেন্যু | বাংলাদেশ সময় | |
|---|---|---|---|
| ২৮ মার্চ | রাওয়ালপিন্ডি | লাহোর | বেলা ৩–৩০ মি. |
| ৩১ মার্চ | ইসলামাবাদ | লাহোর | রাত ৮টা |
| ৮ এপ্রিল | হায়দরাবাদ | করাচি | রাত ৮টা |
| ৯ এপ্রিল | করাচি | করাচি | রাত ৮টা |
| ১১ এপ্রিল | লাহোর | করাচি | বেলা ৩–৩০ মি. |
| ১৩ এপ্রিল | মুলতান | করাচি | রাত ৮টা |
| ১৫ এপ্রিল | কোয়েটা | করাচি | রাত ৮টা |
| ১৯ এপ্রিল | কোয়েটা | করাচি | রাত ৮টা |
| ২২ এপ্রিল | করাচি | লাহোর | বেলা ৩–৩০ মি. |
| ২৫ এপ্রিল | লাহোর | লাহোর | রাত ৮টা |
রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডির সূচি
| বিপক্ষ | ভেন্যু | বাংলাদেশ সময় | |
|---|---|---|---|
| ২৮ মার্চ | পেশোয়ার | লাহোর | বেলা ৩–৩০ মি. |
| ২ এপ্রিল | করাচি | লাহোর | রাত ৮টা |
| ৪ এপ্রিল | ইসলামাবাদ | লাহোর | রাত ৮টা |
| ৬ এপ্রিল | মুলতান | লাহোর | রাত ৮টা |
| ১০ এপ্রিল | কোয়েটা | করাচি | রাত ৮টা |
| ১৬ এপ্রিল | হায়দরাবাদ | করাচি | বেলা ৩–৩০ মি. |
| ১৮ এপ্রিল | লাহোর | করাচি | রাত ৮টা |
| ২১ এপ্রিল | মুলতান | করাচি | রাত ৮টা |
| ২৩ এপ্রিল | ইসলামাবাদ | করাচি | বেলা ৩–৩০ মি. |
| ২৬ এপ্রিল | হায়দরাবাদ | করাচি | বেলা ৩–৩০ মি. |

