ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ লেবাননের বৈরুতের কয়েকটি এলাকায় হামলা হওয়ার খবরে সেসব এলাকা থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতাবাস প্রধান আনোয়ার হোসাইন এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।
তিনি বলেন, ‘লেবাননের বৈরুতের দাহিয়া এলাকায় অবস্থানকারী প্রবাসী ভাই বোনদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা হার হারেক, গোবাইরি, লাইলাকি, হাদাস, বুরুজ আল বারাজন, তাহমে তাকদি এবং শিয়া এলাকায় অবস্থান করছেন, আপনারা দ্রুততম সময়ে এখান থেকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।’
তিনি বলেন, ‘আমাদের কাছে এইমাত্র রিপোর্ট ও তথ্য এসেছে যে, এলাকায় আক্রমণ করা হবে বড় ধরনের। আপনাদের সবাইকে দ্রুততম সময় নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।’
বৈরুতের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীদের সরে যাওয়ার পরামর্শ বাংলাদেশ দূতা
Leave a Comment

