ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্র তাক করে আলোচনা আসা সোহাগ(৩৪) সহ আরও দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন কদমতলী এলাকার আলোচিত সন্ত্রাসী সোহাগ (৩৪), তার সহযোগী আব্দুল জলিল (২৫) ও মো. পারভেজ (২৪)।
সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে গোপন সংবাদের মাধ্যমে সোহাগসহ দুই সহযোগীসহ আজ ভোরে মাদকাসক্ত অবস্থা আটক করা হলেও অস্ত্র উদ্ধার হয়নি। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জাগো নিউজকে বলেন, যৌথ অভিযানে তিনজনকে আটক করে আজ সকালে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে।
২০২৫ সালের ৬ মার্চে আদমজী ইপিজেডে ইউনিভার্সেল নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে সোহাগকে আগ্নেয়াস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। এরপর হতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
নারায়ণগঞ্জে পিস্তল হাতে ভাইরাল সেই সোহাগ সহযোগীসহ আটক
Leave a Comment

