ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শীতের আগমনে কাট্টলী সাগরপাড়ের মাঠগুলো সবুজে ছেয়ে যায়। এই সময়ে স্থানীয় কৃষকেরা ব্যাপকভাবে শাক ও সবজি চাষ করেন। বিশেষ করে লালশাক, পালংশাক, কলমিশাক, কুমড়াশাক, পুঁইশাকসহ নানা ধরনের শাকের চাষ বেশি চোখে পড়ে। ভোর থেকেই মাঠে নেমে পড়েন কৃষকেরা। জমির পরিচর্যা, শাক সংগ্রহ ও বাজারজাত করার প্রস্তুতিতে সকাল থেকে বিকেলের সূর্য ডোবার আগপর্যন্ত ব্যস্ত থাকেন তাঁরা। এসব শাক স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি নগরবাসীর দৈনন্দিন সবজির জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শীতের শাক
Quick Link
Leave a Comment
Friday, Nov 27, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

