ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ শহর বিএনপি।
(২৪ ডিসেম্বর)বুধবার রাতে নগরীর মাসদাইর এলাকা থেকে শহর বিএনপির সাধারন সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারন সম্পাকদ এড. আনোয়ার প্রধান ও ১৩নং ওর্য়াড বিএনপির সভাপতি এড. শেখ আনজুম আহমেদ রিফাতের নেতৃত্বে মিছিল বের করে।
মিছিল পূবক সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সাধারন সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারন সম্পাকদ এড. আনোয়ার প্রধান বলেন, আগামীকাল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুপূর্ণ দিন । র্দীঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে মাটিতে পা রাখবে তাও আবার নারায়ণগঞ্জ। আমরা আমাদের নেতাকে গ্রহন করতে সর্বোচ্চ শক্তি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা তারেক রহমানের জন্য জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার নেতাকে সুস্থ রাখে দেশে কল্যানে কাজ করা সুযোগ দেন।
১৩নং ওর্য়াড বিএনপির সভাপতি এড. শেখ আনজুম আহমেদ রিফাত বলেন,আগামীকাল নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামীকাল যেতে হবে তারেক রহমানের গণসংবর্ধনা।এ সময় শহর ও ১৩ নং ওর্য়াড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

