ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আবারও মঞ্চে আসছে অনুস্বর নাট্যদলের দর্শকপ্রিয় নাটক ‘মহাশূন্যে সাইকেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।
গতবছরের ডিসেম্বরে এককালীন আয়োজনে নাটকটি পাঁচদিনে আটটি প্রদর্শনী নিয়ে মঞ্চে এসেছিল এবং দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এ বছর আবারও নতুন উদ্যমে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নিয়েছে অনুস্বর। আগামীকাল বুধবার থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে চারদিনে মোট সাতটি প্রদর্শনী হবে ‘মহাশূন্যে সাইকেল’ নাটকের। দলীয়সূত্রে জানা গেছে প্রথমদিন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়ন হবে নাটকটি। পরবর্তীতে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়ন হবে।
নাটক প্রসঙ্গে নির্দেশক সাইফ সুমন বলেন, ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ, সবকিছুর মাঝেই থেকে আমরা এক সময় একা অনুভব করি। কখনো কখনো বাস্তবের তুলনায় কল্পনা বা অলৌকিক জগত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, নাটকে সেই অভিজ্ঞতাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সাইফ সুমন, প্রশান্ত হালদার, এস আর সম্পদ, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।
ফের মঞ্চে ‘মহাশূন্যে সাইকেল’
Leave a Comment

