ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ একাধিকবার সেন্সরে আটকে যাওয়া অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তি পেলো চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। মুক্তি উপলক্ষে ১৫ই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী। দুই বছর অপেক্ষার পর অবশেষে কনটেন্টটি সোমবার (১৫ই ডিসেম্বর) থেকে আইস্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতি, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভ প্রমুখ। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে এ ওয়েব ফিল্ম! সেই খুনের তদন্ত করতে ক্রাইম জোনের নানা আলামতের চুলচেরা বিশ্লেষণ করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গল্প মোড় নেয় অন্যদিকে। পরিচালক রায়হান রাফী বলেন, ‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি ওয়েব ফিল্ম। আমরা পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছে। এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছি। বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেয়। সবার উদ্দেশ্যে বলতে চাই, এই সিনেমার গল্পটি যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কেসের সঙ্গে মিলিয়ে না দেখা হয়। কারণ, আমরা একক কোনো ঘটনার ওপর নয়, বরং বাংলাদেশের অসংখ্য ‘অমীমাংসিত’ কেসকে সামনে রেখে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে নির্মাণ করেছি। এই সিনেমার কারণে যদি একটি ‘অমীমাংসিত’ কেসেও সামান্য অগ্রগতি আসে, যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
অবশেষে মুক্তি পেলো ‘অমীমাংসিত’
Quick Link
Leave a Comment
Thursday, Oct 15, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

