ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব-১১ এর অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৫৫০ বোতল স্কাফ এবং একটি প্রাইভেট গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি দল মাদকসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রাজশাহীর বাঘা থানার বাসিন্দা রবিন খান (২৮) এবং জিয়াউল রহমান (৩৮)।
র্যাব জানায়, দু’জনই একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। তারা রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলাগুলোতে সরবরাহ করত। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে এই কারবার চালিয়ে আসছিলেন তারা।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, গ্রেফতার দু’জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

