ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণকারী ৮টি যানবাহনে অভিযান চালিয়ে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়।
মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ. এইচ. এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।
তিনি বলেন, অভিযানে শূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ৮টি যানবাহন থেকে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা ও ৮টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহনে বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী ৮টি যানবাহনে অভিযান, জরিমানা
Leave a Comment

