ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে, নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না।ফতুল্লার ইসদাইর এলাকাকে জলাবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে। এই ইসদাইর এলাকার সকল সমস্যার বিষয়ে আমি অবগত আছি। ফতুল্লাসহ এই এলাকার মূল সমস্যা জলাবন্ধতা।
পাশাপাশি স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এলাকার সকল সমস্যার কথা আমার ডায়েরিতে লেখা আছে এবং সবগুলো নিয়ে আমি কাজ করবো। আমি এর আগে ১৯৯৬ সালে এই এলাকার সংসদ সদস্য ছিলাম। এবং আমি একজন মুক্তিযোদ্ধা, আমি জানি কোথায় কিভাবে এলাকার উন্নয়নের জন্য কথা বলে দাবি আদায় করতে হবে।
ফতুল্লায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না–মোহাম্মদ আলী
Leave a Comment

