ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জালাল উদ্দিন হাজ্বী পরিবার কে মূল্যায়ন করলো বিএনপি। সকল গুনঞ্জন উড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন দেওয়া হলো জালাল উদ্দিন (জালাল হাজ্বীর) ছেলে এড. আবুল কালাম কে। এড. আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৯১,১৯৯৬,ও২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন।
বাংলাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন জালাল উদ্দিন(জালাল হাজ্বী)। তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৩২ আসন থেকে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইস-চেয়ারম্যান জালাল উদ্দিন (জালাল হাজ্বী)। তার নেতৃত্বে নারায়ণগঞ্জে বিকাশ লাভ করেছিলো বিএনপির রাজনীতি। জালাল হাজীর হাত ধরে রাজনীতিতে পথচলা শুরু হয়েছিলো অনেক গুণী রাজনীতিবীদের। জালাল হাজীর মৃত্যুর পর তার ছেলে আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির হাল ধরেন বাবার ঐতিহ্য ধরে রেখে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে এড.আবুল কালাম সে সময়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদকে এ মনোনয়ন কেন্দ্র করে গোটা জেলায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। আওয়ামীলীগের সাবেক এমপি শামীম ওসমান ও নাসিম ওসমানের সাথে গভীর সর্ম্পক ছিল মাসুদুজ্জামনের সাথে। গত ১৬ ডিসেম্বর মাসুদুজ্জামান মাসুদ সংবাদ সম্মেলন করে নির্বাচন করবেন না, মনোনয়ন কিনবেন না বলে ঘোষনা দেন এর পরেই গোটা জেলা আবারও ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। কিন্ত তিন দিন পর আবার পুনরায় নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি। শুরু করেন গণসংযোগ।
গত ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান। তিনি দাবী করেন নারায়ণগঞ্জ-৫ আসনে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কিন্তু ২৩ ডিসেম্বর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম।

