সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি হিংসা, বিদ্বেষ ও অন্যায়-অবিচার দূর করে মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রতীক। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ একসূত্রে গেঁথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক আনন্দে মেতে ওঠে—এটাই আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ ঐতিহাসিকভাবেই সম্প্রীতির শহর। আবহমান কালের এই ভাতৃত্ববোধ ও সহযোগিতার চর্চা যেন আমরা ভবিষ্যতেও বজায় রাখতে পারি। এ বছর দুর্গোৎসব যেন প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই প্রত্যাশা করি।”
শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন দুর্গোৎসবের দিনগুলোতে পূজা মণ্ডপগুলোর সুষ্ঠু, সুন্দর ও নিরাপত্তাবেষ্টিত পরিবেশ কামনা করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উৎসবের সার্বিক আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা
Leave a Comment

