নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
শোকবার্তায় এটিএম কামাল মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোসেফের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরদিন মঙ্গলবার বাদ জোহর টানবাজারে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর গোপচর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

