নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে নিজ গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলসহ সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজুর রহমান মিন্টু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হিসেবে তিনি সাংবাদিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দৈনিক ইনকিলাবের সাংবাদিক হিসেবে তিনি পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিকরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুম হাফিজুর রহমান মিন্টুকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

