নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এক আসামি, সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার দুই আসামি এবং সামারি ট্রায়ালের ১৬ অভিযুক্তসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পুরিয়া হেরোইনসহ মো. রিপন (৪০) ও সাইফুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলমগীর মীর (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় মিজানুর রহমান (৫৬) ও মো. আব্দুল জব্বার (৩১) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে মিলন (২৬), মো. নাহিদ (২৮), মুসলিম (৪৮), সোহাগ (৫০), মিলন (৪০), জুয়ের (৩৫), মামুন (৩০), সবুজ মিয়া (২৭), হৃদয় (২৭), শরীফ (৩৮), সাইদুল (২৯), আতিক (৫৫), পারভেজ (২৮), জীবন (৩১), নুর ইসলাম (৪০) ও আবু খায়ের (২৫)—এই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

